,

আখাউড়া ভাগ্নিকে ধর্ষণ করে মামা শ্রী ঘরে

news-image

নিজস্ব প্রতিনিধি : আখাউড়ায় সোমবার গভীর রাতে ঘরের জানালা কেটে নিজের ভাগ্নিকে ঘুম থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে মামা।আর হৃদয় বিদারক ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকাবাসিও ধর্ষক বিচার দাবী জানিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মামা বাছির মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
বাছির ওই এলাকার মৃত আবদুল অহাব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছোট মামার ঘরের পাশে একটি রুমে দুই মাস ধরে বসবাস করে আসছিল মেয়েটি।
সোমবার গভীর রাতে জানালা কেটে তার ঘরে ঢুকে পড়ে বড় মামা বাছির মিয়া। সে মেয়েটিকে মুখ চেপে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির পাশের একটি তাল গাছের নিচে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
এরপর মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায় বাছির। রাতে সেহরির রান্না করতে উঠার পর মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পান নাজমুলের স্ত্রী। তিনি ভাগ্নীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মনিয়ন্দ ইউনিয়ন সূএে জানা যায়, মঙ্গলবার সকালে মেয়েটি নিজে ঘটনাটি জানায়। বিষয়টি সামাজিকভাবে সুরাহা করার জন্য বাছিরকে খুঁজে পাওয়া যায়নি।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসের তরফদার জানান, অভিযুক্ত বাছিরকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নির্যাতিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা