,

আল্লামা শফীর শারীরিক অবস্থা আগের থেকে উন্নত

news-image

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।

বুধবার সকালে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, “হুজুর শ্বাস কষ্টে ভুগছিলেন। তবে কাল রাত থেকে তার অবস্থার উন্নতির দিকে। তার শ্বাস কষ্ট অনেকটা কমেছে। তবে তাকে আইসিইউতেই রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করছি।”

শারীরিক অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে মঙ্গলবার বিকেল তাকে গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরওয়ারে আলম এবং নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরুল হুদার তত্ত্বাবধানে রয়েছেন।

চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক দুর্বলতা অনুভব করায় আল্লামা শাহ আহমদ শফীকে গেলো ১৮ মে প্রাইভেট হাসপাতালটিতে ভর্তি করা হয়। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোফরানুল হক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জামান এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইবরাহীম চৌধুরী’র তত্ত্বাবধানে হেফাজত আমীরকে চিকিৎসা দেয়া হয়।

পরে সিএসসিআর হাসপাতালে হেফাজত আমিরকে ২১ মে থেকে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা