,

ঈদে নৌযানে অভিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা : নৌমন্ত্রী

news-image

ভোলা প্রতিনিধি : আসন্ন ঈদের সময় অতিরিক্ত যাত্রীবোঝাই করে লঞ্চ, জাহাজ, স্টিমারে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করতে আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ করে লঞ্চের ছাদে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঈদ উপলক্ষে যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করে দেন মন্ত্রী।

বুধবার সকালে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে নৌমন্ত্রী এসব কথা বলেছেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, জাতির পিতার ভিত্তি ছিল জনগণ এবং শক্তি ছিল সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা যেমন এসেছে জনগণের উপর ভিত্তি করে ঠিক তেমনি যুদ্ধাপরাদীদের বিচারও হচ্ছে জনগণের উপর ভিত্তি করে। আর প্রধানমন্ত্রী সেই ভিত্তির উপর দাঁড়িয়ে রাজনীতি করেন। যারা তাণ্ডব চালিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের কাছে মানুষ শান্তি আশা করে না। শান্তি শুধু শেখ হাসিনা সরকারের কাছেই। শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। খালেদা জিয়ার রাজনীতির কথাবার্তায় মানুষ বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে, মন্ত্রী ভোলা-বরিশাল ও রুটের ভেদুরিয়া এবং ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিটিএ এবং বিআইডব্লিটিসির চেয়রম্যানসগ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভোলা-লক্ষীপুর রুটে নতুন একটি ফেরি দেয়ার আশ্বাস দেন মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে