,

জাদুঘরে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন যুগল, পাঠানো হল থানায় তারপর…

news-image

অনলাইন ডেস্ক : সিসিটিভিতে এমন দৃশ্য দেখে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। পরে হতভম্ব হয়ে গেলেন ভারতের কলকাতা জাদুঘরের নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার বিকেলে জাদুঘর ঘুরে দেখছিলেন অনেকেই। ঘড়িতে তখন সোয়া ৪টা বাজে। সিসিটিভি ফুটেজে হঠাৎ দেখা গেল এক যুগলের চরম ঘনিষ্ঠতার দৃশ্য!

পুলিশ সূত্রের খবর, জাদুঘরের ‘কালচারাল অ্যানথ্রোপলজি’ বিভাগে কাজ চলছে। সাধারণের প্রবেশ নিষেধ সেখানে। কিন্তু এদিন সেই বিভাগেরই একটি অংশে ওই যুগলকে দেখা যায়। নিরাপত্তারক্ষীরা গিয়ে তাঁদের বাইরে বেরিয়ে আসতে বলেন। ফোন করে ঘটনার কথা জানানো হয় নিউ মার্কেট থানায়। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।

জাদুঘরের কর্মকর্তারা জানান, এধরনের ‘ছোটখাটো’ ঘটনা এর আগেও ঘটেছে । কিন্তু এদিনের ঘটনা ‘মাত্রা’ ছাড়িয়ে গিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

জাদুঘরের মুখপাত্র সায়ন ভট্টাচার্য বলেন, ‘‘অনেকেই ভুলে যান যে, জাদুঘরের মতো জায়গায় সবসময় সিসিটিভি ক্যামেরা থাকে। তাই কেউ যা ইচ্ছা তাই করে যদি ভাবেন, আমাদের চোখ এড়াতে পারবেন, সেটা সম্ভব নয়। এটা শিক্ষা প্রতিষ্ঠান। দর্শকদের অধিকাংশই পরিবার নিয়ে আসেন। এরকম ঘটনা কাম্য নয়। ’’

পুলিশ সূত্রের খবর, এদিন বিকেলেই যুগলের পরিবারকে থানায় ডেকে পাঠানো হয়। তাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই যুগল খিদিরপুরের বাসিন্দা। তাঁদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। জাদুঘর কর্তৃপক্ষের তরফে রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ তাঁদের ছেড়ে দেয়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে প্রয়োজনে ওই যুগলকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ’’ তবে এ ঘটনার কথা জানাজানি হওয়ার পর এক রসিকের মন্তব্য, ‘‘এক বিচারপতি বলেছেন বটে যে ময়ূর ব্রহ্মচারী! কিন্তু মানুষ তো তা নয়! তাই বোধহয়…। ’’ সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে