,

যমজ সন্তানের বাবা হলেন জর্জ ক্লুনি

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের আলোচিত দম্পতি জর্জ ও আমাল ক্লুনি। তাদের যে যমজ সন্তান হবে এ খবর আগে থেকেই জানা ছিল। লন্ডনে মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় সকালে যমজ সন্তানের জন্ম দেন আমাল। সন্তানদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। এ দম্পতির পক্ষ থেকে দেয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।

২০০৮ সালে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট দম্পতির যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের পর সন্তান হওয়ার খবরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন জর্জ ও আমাল। এ দম্পতি মেয়ের নাম রেখেছেন এলা ও ছেলের নাম রেখেছেন আলেক্সান্ডার। মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

২০১৪ সালে ইতালির ভেনিসে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী আমাল আলিমুদ্দিনকে বিয়ে করেন জর্জ ক্লুনি। এলা ও আলেক্সান্ডার তাদের প্রথম সন্তান।

যমজ সন্তানের জন্ম দিয়েছেন এমন হলিউড তারকাদের মধ্যে রয়েছেন, ব্র্যাড পিট- অ্যাঞ্জেলিনা জোলি, মারিয়া কেরি-নিক ক্যানন, জেনিফার লোপেজ-মার্ক অ্যান্থনি, রেবেকা রমিজন-জেরি ও’কনেল দম্পতি। এছাড়া খুব শিগগির বিয়ন্সে এবং জে জেড দম্পতিও যমজ সন্তানের বাবা-মা হতে চলেছেন।

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা