,

অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের সমীকরণটা এমন ছিল, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২০ ওভার ব্যাট করলেই একটা রেজাল্ট হতো। আর সেই ফলটা অস্ট্রেলিয়ার পক্ষে যাওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। কিন্তু ১৬ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির বাগড়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এতে কপাল পোড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও মনে করেন, এই ম্যাচটি না হওয়াটা অস্ট্রেলিয়ার জন্য দুর্ভাগ্য, আর ভাগ্য সুপ্রসন্ন হয়েছে তাঁর দলের।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে রইল বাংলাদেশের আশা। বাংলাদেশ এই ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট। আর অস্ট্রেলিয়ার টানা দুই ম্যাচ পরিত্যক্ত হওয়া তারা পেয়েছে দুই পয়েন্ট।

অবশ্য এই ম্যাচে হারলে বাংলাদেশের বিদায়টা নিশ্চিত হয়ে যেত। বলা যায়, বৃষ্টি মাশরাফিদের বাঁচিয়ে দিয়েছে। তাই চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের সমীকরণটাও এখন বদলে গেছে। বাংলাদেশের আশা এখনো কিছুটা টিকে রয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, আর ইংল্যান্ডকে জিততে হবে তাদের বাকি দুটি ম্যাচ। তাহলেই বাংলাদেশ সেমিফাইনালে খেলবে।

এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য এই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। আর বাংলাদেশের সৌভাগ্য, আমরা ম্যাচটি থেকে এক পয়েন্ট পেয়েছি। যা আমাদের জন্য কিছুটা আশা জাগিয়ে রেখেছে। যদি এই একটি পয়েন্ট কাজে লাগাতে পারি, পরের ম্যাচ জিততে পারি। তাহলে আমাদের জন্য ভালোই হবে।’

আর এটিকে লাকি পয়েন্ট মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘জানি না পরে পর্বে যেতে পারব কি না, সমীকরণটা এখন অনেক কঠিন হয়ে গেছে। তবে যে এক পয়েন্ট পেয়েছি এটি আমাদের জন্য লাকি পয়েন্টই বলা যায়। কারণ ম্যাচটা অস্ট্রেলিয়ার পক্ষেই ছিল। আর চার ওভার খেলা হলে, আর কোনো রান যোগ করতে না পারলেও তারা পরের পর্বে খেলা নিশ্চিত করে ফেলত।’

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার এখন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা এখন তাদের বাঁচা-মরার লড়াই। এই ম্যাচ হারলেই বিদায় নিতে হবে আসরের অন্যতম ফেভারিট দলটিকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের