,

নাটালির নতুন ব্যয়বহুল বাড়ি

news-image

বিনোদন ডেস্ক : গত ২২ ফেব্রুয়ারি কন্যা আমালিয়াকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী নাটালি পোর্টম্যান। স্বামী বেঞ্জামিন মিলেপিডের সংসারে দ্বিতীয় সন্তান জন্ম দিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। এই দম্পতির আলফ নামের পাঁচ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। সংসার বড় হয়েছে। আর তাই নতুন বিলাসবহুল বাড়ির মালিক হলেন নাটালি পোর্টম্যান।

জানা গেছে, সান্তা বারবারায় সাড়ে ৬ মিলিয়ন মার্কিন ডলারের বাড়ি কিনেছেন এই তারকা দম্পতি। সাড়ে ১০ একর জমিতে নির্মিত বাড়িটিতে নান্দনিক সামুদ্রিক পরিবেশ ছাড়াও চার বেডরুম ও পাঁচ বাথরুম রয়েছে। তাদের প্রতিবেশি হিসেবে সেই এলাকায় আছেন পপ তারকা কেটি পেরি ও অভিনেতা জ্যাক জনসন।

২০১২ সালে কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলেপিডকে বিয়ে করেন নাটালি। ২০০৯ সালে ড্যারেন অ্যারোনফস্কির সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ‘দ্য ব্ল্যাক সোয়ান’-এর সেটে বেঞ্জামিনের সঙ্গে পরিচয় হয় তার। এই ছবিতে অভিনয়ের কারণে অস্কার জিতেছিলেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে