,

যানজটের কবলে মাশরাফিরা

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে কার্ডিফে পৌঁছেছে বাংলাদেশ। যানজটের কারণে তিন ঘণ্টার পথ পাড়ি দিতে মাশরাফিদের লেগেছে ৫ ঘণ্টারও বেশি সময়।

বাংলাদেশ সময় রাত ১০টার দিকে কার্ডিফে পৌঁছে বাংলাদেশ দলকে বহন করা বাসটি। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেন ‘বাংলা ট্রিবিউন’কে। তিনি বলেছেন, ‘স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় রওয়ানা দিয়ে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ছিল সাড়ে ৩টায়। কিন্তু যানজটের কারণে প্রায় দেড় ঘণ্টার দেড়িতে স্থানীয় সময় বিকেল ৫টায় কার্ডিফে পৌঁছেছে।’ দলের সবাই সুস্থ এবং নিরাপদে আছেন বলেও ‘বাংলা ট্রিবিউন’কে নিশ্চিত করেছেন রাবিদ ইমাম।

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে শেষ ম্যাচটিতে টাইগাদের বড় ব্যবধানে জয় ছাড়া কোনও পথ খোলা নেই।

সোফিয়া গার্ডেনস বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মৃতিমধুর এক ভেন্যু। ২০০৫ সালের ১৮ জুন এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছিল টাইগাররা। ১১ বছর পর সেই মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ মাশরাফিদের সামনে। সোমবার বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট নিয়ে বেঁচে থাকা সম্ভাবনাটুকু কতটা কাজে লাগাতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ সময় পাচ্ছে আরও দুই দিন। ভ্রমণের কারণে মঙ্গলবার অনুশীলনের কোনও সূচি ছিল না মাশরাফিদের। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুশীলনে নামার কথা বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের