,

লংগদুর ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে : অ্যামনেস্টি

news-image

নিউজ ডেস্ক : রাঙামাটির লংগদুতে পাহাড়িদের গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রসঙ্গত, লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়ন খুন হওয়ার পর গত ২ জুন সকালে তার লাশ নিয়ে মিছিল থেকে উপজেলা সদরে পাহাড়িদের কয়েকটি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় পাহাড়িদের অন্তত ৩০০ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় এবং সে সময় একটি ঘরে আটকা পড়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয় দাবি করে গতকাল সোমবার এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, যারা এ ঘটনায় দায়ী, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশ সরকারকে।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, পাহাড়িদের গ্রামে যারা হামলা চালিয়েছিল, তাদের হাতে ছিল ছুরি আর লাঠি। কেউ কেউ পেট্রল নিয়েও এসেছিল। এ থেকে বোঝা যায় হামলা ছিল পরিকল্পিত।

নয়নের মৃত্যর প্রেক্ষাপটে উত্তেজনার মধ্যে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তার মধ্যেই কয়েক ঘণ্টা ধরে ওই তাণ্ডব চলে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ৪ জুন পাহাড়ি শিক্ষার্থীরা দীঘিনালায় প্রতিবাদ মিছিল বের করলে ‘পুলিশ ও সেনা সদস্যরা’ তাদের পিটিয়ে সরিয়ে দেয়। সে সময় অন্তত সাত শিক্ষার্থী আহত হন এবং দুজনকে আটকও করা হয়।

অ্যামনেস্টি দাবি করেছে, সরকারকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার তদন্ত করে সেই প্রতিবেদন প্রকাশ করতে হবে।

ওই ঘটনার জন্য দায়ীদের স্বচ্ছ বিচারের মুখোমুখি করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার নিশ্চিত করারও দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের