,

ঈদ বোনাস ও বেতন-ভাতা ২০ জুন

news-image

 

বিশেষ প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুন মাসের পেনশনের টাকা ২০ জুন পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

উপ-সচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০১৭ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন দেওয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হিসাব মহানিয়ন্ত্রক এবং কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে চিঠি দেওয়া হয়েছে।

ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদের কেনাকাটার সুবিধার্থে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা ঈদের আগেই তাদের বেতন-ভাতা এবং ঈদ বোনাস তুলতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা