,

এবার ‘হেট স্টোরি-৪’ করবেন উর্বশী

news-image

 

বিনোদন ডেস্ক :বিক্রম ভাটের পরিচালনায় ২০১২ সালে ‘হেট স্টোরি’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন পাওলি দাম। সিনেমাটি ব্যাপক সফলতা অর্জন করে। সেই সফলতাকে পুঁজি করে ‘হেট স্টোরি’র আরো দুটি সিকুয়্যাল হয়েছে। তবে এ ছবি দুটিতে পাওয়া যায়নি পাওলিকে।

২০১৪ মুক্তি পাওয়া ‘হেট স্টোরি-২’তে অভিনয় করেন সুরভিন চাওলা। আর গত বছর মুক্তিপ্রাপ্ত ‘হেট স্টোরি-৩’ ছবিতে অভিনয় করেছিলেন জেরিন খান। নতুন খবর হলো এবার দাপুটে প্রযোজক বিক্রম ভাট ছবিটির চতুর্থ সিকুয়্যাল নির্মাণ করতে যাচ্ছেন।

প্রতিবারের মতো এবারও ছবিটিতে থাকছে নতুন মুখ। আর এবারের ‘হেট স্টোরি-৪’ ছবির সেই নতুন মুখ হলেন ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘উর্বশী চিত্রনাট্য পছন্দ করেছেন এবং এই ইরোটিক সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন। এটি ‘হেট স্টোরি’ সিরিজের অন্যান্য সিনেমা থেকে আলাদা। খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে।’

টি-সিরিজের প্রযোজনায় ‘হেট স্টোরি-ফোর’ সিনেমাটি পরিচালনা করবেন বিশাল পান্ডে। সিনেমায় নায়িকা চরিত্রে উর্বশীর নাম শোনা গেলেও নায়ক কে থাকবেন তা এখনো জানা যায়নি। এদিকে আগামী ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের