সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা শফী আইসিইউতে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে রাজধানীর ধুপখোলার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

হাসপাতালটির কাস্টমার কেয়ার অফিসার মো. শোয়েব হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা শফী বর্তমানে আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল্লামা শফী হাসপাতালে ভর্তি হয়েছেন তা তিনি জানাতে পারেননি।

এদিকে হেফাজতে ইসলামের কয়েকজন নেতা জানিয়েছেন, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ১৮ মে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত সিএসসিআর হাসপাতালে ভর্তি হন আহমদ শফী। সেখানে সিসিইউতে রেখে তার চিকিৎসা করানো হয়েছে।

গত দুই সপ্তাহে শাহ আহমদ শফীর স্বাস্থ্য পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন তার প্রেস সচিব মাওলানা মুনির আহমদ। তিনি আরও বলেন, চিকিৎসকের অনুমতি নিয়ে মাদ্রাসায় ফেরার কথাও ছিল তার। কিন্তু পরে আর মাদ্রাসায় ফিরেননি তিনি। সেই থেকে হাসপাতালেই রয়েছেন হেফাজত ইসলামের আমির।

মঙ্গলবার একটি এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, হাটহাজারীতে অবস্থিত কওমি মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতের কেন্দ্রীয় আমীর শাহ আহমদ শফীর বয়স প্রায় ৮৯ বছর। ৩ বছর আগে ঢাকার মতিঝিলে সমাবেশের মাধ্যমে আলোচনায় আসে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা