,

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ

news-image

নিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছে জাতিসংঘ।

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হকের সাথে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের আন্ডার সেক্রেটারি জেনারেল জেন পেরী লেক্রোক্সের বৈঠককালে তিনি এ প্রশংসা করেন।
বৈঠকে পুলিশ এ্যাডভাইজার ও ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনসের পরিচালক স্টিফেন ফিলার উপস্থিত ছিলেন।

তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সরকার বিশেষ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতা অত্যন্ত উচঁমানের। তারা বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় গৌরবোজ্জ্বল ভূমিকা এবং অনবদ্য অবদান রাখছেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বিশ্বশান্তিরক্ষায় তাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশকে সুযোগ ও সহযোগিতা প্রদানের জন্য জাতিসংঘ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আইজিপি বলেন, বর্তমানে হাইতি ও কঙ্গো মিশনে বাংলাদেশ পুলিশের দুটি পূর্ণাঙ্গ নারী ইউনিট অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন।

বৈঠকে জাতিসংঘের চলমান ও ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনগুলোতে নারী সদস্যসহ বাংলাদেশ পুলিশের অধিকহারে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। এ বিষয়ে জাতিসংঘ কর্তৃপক্ষ একমত পোষণ করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের