,

খেলার চলাকালীন সময়ে ঠায় দাঁড়িয়ে লন্ডন হামলায় নিহতদের স্মরণ করল ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। মঙ্গলবারের এই ম্যাচের ওপর কেবল নিউজিল্যান্ডের নয়, বাংলাদেশের ভাগ্যও ঝুলছে।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি। প্রথম ইনিংস সপ্তম ওভারে গড়ানোর সময় হঠাৎ থামিয়ে দেওয়া হয় খেলা। দর্শকদের অনেকে অবাক হলেও ক্রিকেটাররা সবই জানেন। তাই আম্পায়ায়ের সংকেতের সাথে সাথে দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং আলেক্স হেলস, ফিল্ডিংয়ে থাকা কিউই ক্রিকেটাররা এবং দুই আম্পায়ার সারি বেধে দাঁড়িয়ে গেলেন উইকেটের দুই পাশে। ড্রেসিং রুমের সামনে সারি বেধে দাঁড়িয়ে গেলেন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সোফিয়া গার্ডেনের দর্শকরাও তারপর ঠায় দাঁড়িয়ে গেলেন। পীনপতন নীরবতা। ১ মিনিট পর স্বাভাবিক হলো সবকিছু। শুরু হয়ে গেল খেলা।

দুদিন আগেই লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের স্মরণে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় পুরো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস জুড়ে জাতীয়ভাবে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ থেকেও তাই স্মরণ করা হয় জঙ্গিদের নৃশংস হামলায় নিহত নীরিহ মানুষদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা