,

ধারাভাষ্য করতে করতে ঘুমিয়ে পড়লেন সৌরভ-ওয়ার্ন!

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠে চলছে ভারত-পাক খেলা। অথচ ঘুমিয়ে সময় পার করছেন ধারাভাষ্যকাররা!

ওয়ান ডে-টি২০ তো দূরে কথা, টেস্ট ম্যাচ চললেও দর্শকরা হয়তো ঘুমোনোর কথা ভাববেন না। কারণ ম্যাচ যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। তাহলে একী অবস্থা সৌরভ-ওয়ার্নের! এজবাস্টনে তারা ঘুমিয়ে পড়লেন কেন?

রবিবার ম্যাচ চলাকালীনই দেখা যায় কমেন্ট্রি করতে করতে ক্লান্ত সৌরভ ঘুমিয়ে পড়েছিলেন মেঝেতেই। আর শেন ওয়ার্ন মেঝের বদলে ঘুমোলেন সোফায়। এই দৃশ্য দেখে আর নিজের লোভ সংবরণ করতে পারেননি বীরেন্দ্র সেহওয়াগ। টপাটপ ছবি তুলেই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। মূহূর্তের মধ্যেই এই মজার ছবি ভাইরাল।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যকারদের মধ্যে অন্যতম তিন সদস্য হলেন ওয়ার্ন, সৌরভ এবং সেহওয়াগ। সতীর্থ ওয়ার্ন-সৌরভের ঘুমোনোর ছবি ক্যামেরা বন্দি করলেন বীরু। রবিবার বৃষ্টির জন্য মাঝে মধ্যেই খেলা বন্ধ ছিল। সেই সময়টা ‘পাওয়ার ন্যাপ’ নিতে সময় নষ্ট করেননি সৌরভ-ওয়ার্ন। সোজা গিয়ে একজন সোফায় এবং অন্যজন মেঝেতেই শুয়ে পড়েন!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা