,

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। তাই ‘এ গ্রুপ’ থেকে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংলিশরা। অপরদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সেখান থেকে দু’দলই এক পয়েন্ট করে ঝুলিতে পুরে।

আজ ইংল্যান্ড জিতলে বাংলাদেশের আশা আরও বেড়ে যাবে। ৯ জুন নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারাতে পারলেও আর ১০জুন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমিতে চলে যাবে বাংলাদেশ। বাদ পড়বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

ইংল্যান্ড একাদশ:

ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলি, আদিল রশিদ, জ্যাক বল, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ:

মার্টিন গাপটিল, লুক রঞ্চি (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, নেইল ব্রুম, কোরি অ্যান্ডারসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা