,

ঈদে কাব্য বিলাস নিয়ে আসছে জল-জীবন

news-image

নিজস্ব প্রতিনিধি : বারেক মিয়া জেলে মানুষ। নৌকা তার জীবন। ঢেউয়ের বুক চির নৌকা নিয়ে চলে যায় দরিয়ার মাঝে। এদিকে ডাঙ্গায় থাকা সজনেরা অপেক্ষায় থাকে কবে ফিরবে আপনজনের নৌকা। ঝড়, দরিয়া ও জেলেদের জীবন সংগ্রামের গল্প অবলম্বনে রাহুল রাজ এর রচনা ও নিপা মোনালিসার নির্দেশনায় কাব্য বিলাস নাট্য গোষ্ঠী এবার ঈদের নিয়ে আসছে জল-জীবন। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনে নাটকের ধারণ কাজ শেষ হয়েছে।
ঈদের তৃতীয় দিন সকাল ৯ টা বিটিভিতে নাটকটি প্রচার হবে। নাটকটি নিয়ে নির্দেশন নিপা মোনালিসা জানান, কাব্য বিলাস নাট্য গোষ্ঠী সব সময় ভিন্ন ধারার গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হয়। ঈদ আনন্দে সবাই যখন প্রিয়জনের সাথে আনন্দ করবে তখন দরিয়ার মাঝে জেলেরা কীভাবে নিজেদের জীবন পার করে সেই চিত্র তুলে ধরতেই ভিন্ন ধারার এই প্রয়াস। আশা রাখি নাটকটি সবার ভাল লাগবে। এই নাটকটি আগামীতে ভারতের আর্ন্তজাতিক নাট্য উৎসবে প্রদর্শন করা হবে বলেও তিনি জানান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, অমিও, উৎপল, কামরুজ্জামন, প্রমিয়া, পিউলি, স্মৃতি, ইতি, আরিফ, মামুন, কাউসার, রাকিব, হৃদয়, পুষ্প, নিবেদিতা, মালিহা এবং নিপা মোনালিসা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে