,

ভালো নেই অ্যাঞ্জেলিনা জোলি

news-image

বিনোদন ডেস্ক : ভালো নেই অ্যাঞ্জেলিনা জোলি। কারণ তাকে এবং সন্তানদের ব্র্যাড পিটের ছেড়ে যাওয়ার বিষয়টি এখনও মানতে পারেননি বিশ্ব চলচ্চিত্রের এ তারকা।

সম্প্রতি জোলির মন খারাপের আরও বড় কারণ হচ্ছে পিট জানিয়েছেন, তিনি নাকি অতীত ভুলে নতুন করে জীবন শুরু করতে প্রস্তুত। এজন্যই ডেটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্র্যাড পিটের যেই বন্ধুদের সঙ্গে এক সময় জোলির খুব ভালো সম্পর্ক ছিল, তারাও নাকি এখন জোলিকে দু’চোখে দেখতে পারেন না।

বিষয়টি একদমই মানতে পারছেন না জোলি। কাছের বন্ধুদের অ্যাঞ্জেলিনা জোলি বলছেন, গত আট মাস ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। ব্র্যাড পিটের অতিরিক্ত মদ্যপান কীভাবে সন্তানদের এবং তার জীবনে বিরূপ প্রভাব ফেলেছে, সে বিষয় বন্ধুদের জানিয়েছেন জোলি।

অতীতের এ আঘাত থেকে এখনও বের হতে পারেননি তিনি। পিটের ব্যাপারে জোলি কিছুটা আবেগ দেখালেও ব্যতিক্রম পিট। জীবনে একাকিত্ব চান না এ তারকা। তাই নতুন কাউকে ভালোবাসতে চান।

তবে পিট তার সন্তানদের খুব ভালোবাসেন। তাই সন্তানরাই তার কাছে এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে ব্র্যাঞ্জেলিনা জুটির বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে সন্তানদের নিয়ে আইনি লড়াইয়ে লড়ছেন দুই তারকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা