,

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ওয়েস্টইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচের জয়ে সিরিজ নিশ্চিত ছিল। তবে শেষ ম্যাচেও জয় পেয়ে আফগানদের হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টি২০ সিরিজের শেষ ম্যাচে কেসরিক উইলিয়ামসের বোলিং জাদু আর মারলন স্যামুয়েলের ব্যাটিং ঝড়ে উড়ে যায় আফগানরা। ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুল নেয় ক্যারিবীয়রা।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে আফগানিস্তান।

আফগানদের পক্ষে নুর আলী ৩৫, মোহাম্মদ নবী ৩৮ এবং শরীফুল্লাহ ২৫ রান করেন।

ক্যারিবীয়দের হয়ে বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট কেসরিক।

জবাবে মারলন স্যামুয়েলসের অপরাজিত ৮৯ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া এভিন লুইস ১৯ ও ল্যান্ডন সিমন্স ১৫ রান করেন।

ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন স্যামুয়েলস।

আগামী ৯ জুন সেন্ট লুসিয়ায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা