,

আহমদ শফী গুরুতর অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এয়ার-অ্যাম্বুলেন্সে করে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক বিষয়টি জানিয়েছেন।

মাওলানা আজিজুল হক বলেন, ‘গতকাল দুপুর থেকেই হুজুরের (আল্লামা শফী) শ্বাসকষ্ট বেড়েছে। চিকিৎসকের পরামর্শে তাঁকে পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে নেওয়া হবে। দুপুর ১টায় এয়ার-অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। অ্যাম্বুলেন্স এলেই হুজুরকে নিয়ে রওনা দেওয়া হবে।’

আল্লামা শফীর সঙ্গে ঢাকায় আসছেন তাঁর বড় ছেলে মাওলানা ইউসূফ এবং ব্যক্তিগত সহকারী মো. শফিকসহ কয়েকজন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা