,

আর্মির বউ হবেন আলিয়া ভাট!

news-image

বিনোদন ডেস্ক : মেঘনা গুলজার তাঁর পরবর্তী ছবিটি তৈরি করবেন হরিন্দ্র শিখার বই কলিং সেহমাত অবলম্বনে। একজন পাকিস্তানি আর্মি অফিসার ও তাঁর কাশ্মীরি স্ত্রীকে নিয়ে হবে এই ছবির গল্প। শোনা যাচ্ছে, এখানে আর্মির স্ত্রীর চরিত্রে ভাবা হয়েছে আলিয়া ভাটের নাম। আর আর্মির চরিত্রে থাকবেন অভিনেতা ভিকি কুশল।

ভারত-পাকিস্তানের এক যুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোপন তথ্য ভারতে পাঠানোর জন্য কাশ্মীরের এক মেয়ের সঙ্গে পাকিস্তানের এক সৈনিকের বিয়ে দেওয়া হয়। সেই মেয়ের চরিত্রেই দেখা যাবে আলিয়াকে। ‘তালভার’ সিনেমায় সমালোচকদের অনেক প্রশংসা কুড়ানোর পর এখন এই ছবি নিয়ে কাজ করছেন মেঘনা। এদিকে নাম ঠিক না হওয়া এই ছবি নিয়ে সবার আগ্রহের কারণ মূলত এর নায়ক-নায়িকা। আলিয়া ভাট এই প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী। সেই অর্থে অভিনয় অনেক ভালো করলেও ভিকি কুশলের তেমন তারকাখ্যাতি নেই। দুজনের রসায়ন পর্দায় কেমন জমে, এখন সেটাই দেখার পালা।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘আলিয়ার সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলে ভিকিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু তাঁর মেধাও কম না। এই ছবিতে তাঁর মতো একজন অভিনেতা আমাদের দরকার ছিল। এই ছবির কলাকুশলীর সঙ্গে আমাদের মৌখিক কথা হয়েছে। তাঁদের চুক্তিবদ্ধ করার পরিকল্পনা চলছে।’

জংলি পিকচার্স ও করণ জোহরের ধর্ম প্রোডাকশন যৌথভাবে ছবিটি প্রযোজনার ভার নিয়েছে। আগামী মাস থেকেই এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। জুম টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের