,

ইফতার শেষে সারাদিনের নেশা

news-image

আত্মসংযমের মাস মাহে রমজানেও রাজধানীর বিভিন্ন স্পটে মাদকসেবীদের আড্ডা বসে। বিশেষ করে পার্ক এবং রেললাইন জুড়েই বেশির ভাগ দেখা মেলে তাদের। দিনের বেলা রোজা রেখে সন্ধার পরেই পুরো দিনেরটা একেবারে পুষিয়ে নেন তারা।

এদের বেশিরভাগের দেখা মেলে রাজধানীর কারওয়ানবাজার থেকে এফডিসি গেট পুরো রেললাইনজুড়ে। এছাড়া বঙ্গভবন সংলঘ্ন গুলিস্তান পার্ক, মিরপুর ১ নং সংলঘ্ন শাহআলীর মাজারসহ আরো বেশকিছু স্থানে মাদকের আড্ডা জমায় তারা।

তবে মাদকসেবীদের সবচেয়ে বেশি বেপরোয়া ভাব দেখা যায় কারওয়ানবাজারে। এখানে প্রকাশ্যেই ডালায় পসরা সাজিয়ে কিংবা পুটলী বানিয়ে অবাধে স্বাভাবিক পণ্যের ন্যায় বেচাকেনা করে তারা।

সরেজমিনে কারওয়ানবাজারে গিয়ে দেখা মিলে এমনই চিত্র, সাংবাদিক পরিচয়ে বেশকিছু জানতে চাইলে অনেকটা তেড়ে আসেন কয়েকজন যুবক এবং নারী। পরিচয়ে তারা নারী মাদক বিক্রেতা ও খদ্দের।

অনেকটা ধমকের সুরেই বলেন, ‘সাংবাদিক তো! এসব লিখে কোনও লাভ হবেনা। থানা পুলিশ সবই আমাদের ম্যানেজে’।

রাজধানীর ধানমন্ডি লেকে সরেজমিনে অনুসন্ধানে দেখা মিললো ভিন্ন ধরনের চিত্র। তা হলো- যে সব মাদকসেবী সারাদিন রোজা রাখেন তারা একত্রিত হয়ে ইফতার শেষে গোল হয়ে বসে যান মাদক সেবনে। পরিচয় নিয়ে জানাগেছে, এরা সবাই নামিদামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তাদের সাথে কথা বলতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ‘সারাদিনে রোজা রাখি তো। তখন তো আর এইগুলো নেয়া যায় না। তাই ইফতার শেষেই বন্ধুরা এক হয়ে এইগুলো সেবন করি’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের