,

পরিমনীর সেলফিতে অপু বিশ্বাস

news-image
বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানি বলে আখ্যা দিয়েছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত মঙ্গলবার অপু বিশ্বাসকে নিয়ে পরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সুবিশাল স্ট্যটাসও দিয়েছিলেন।
অপুর গুণমুগ্ধ পরী তখন বলেন, ‘অপু বিশ্বাস, বাংলা চলচ্চিত্রের রানি। তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দি’ ভাই। তোমার সৃজনশীল পথ চলা, আমার এক বড় অনুপ্রেরণা। তোমার স্বচ্ছ বিচরণ, আমার এক জোড়ালো মনোবল। আর তোমার কোমল স্নেহময় হৃদয়, শত নারীর অস্তিত্বের দর্পণ।
‘কাল_সকালে’ (চলচ্চিত্রের মাধ্যমে) তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে। সেই থেকে তোমার এই জগতে সোনালি সকালটাই বিদ্যমান। বিরতিহীন বাণিজ্য সফল আর রুচিশীল একের পর এক চলচ্চিত্র উপহার দিয়েছ আমাদের। সিনেমাপ্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি শাকিব খান-অপু বিশ্বাস। এবার এই জুটির ‘রাজনীতি’ সিনেমাটি আসছে।  আমি রাজনীতিসহ ঈদে আগত প্রতিটি সিনেমার টিজার দেখেছি। আর দেখার পর একজন দর্শক হিসেবে স্ব-পরিবারে রাজনীতি দেখব বলে ঠিক করলাম।
সেই সাথে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্খী, বন্ধু এবং সকল অনুসারীদেরও দলবলে ‘রাজনীতি’ দেখার আহ্বান জানাই। অনেক শুভ কামনা রইল রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস দা’র জন্যে। অনেক ভালোবাসা পুরো রাজনীতির কর্মীদের জন্যে। আর প্রাণঢালা আশীর্বাদ বাংলা চলচ্চিত্রের রাজা+রানির জন্যে……….। জয় হক আমাদের চলচ্চিত্রের।’
পরীমণির সেই শুভ কামনা পৌঁছে গেছিল অপুর কানে। অপুর দারুণ খুশি হয়ে ওঠেন পরীর আন্তরিকতায়। তাই এই দুই জনপ্রিয় নায়িকার সম্প্রতি দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে। চিত্রনায়ক ফেরদৌস, পরী মনি ও অপু বিশ্বাস অনুষ্ঠানের শ্যুটিং শেষ করে আড্ডা দেন। তখনি পরীকে ডেকে নিয়ে সেলফি তুলে নেন অপু। সেই সেলফি ভক্তদের জন্য নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে প্রকাশ করেছেন শাকিবপত্নী অপু বিশ্বাস। শিরোনাম দিয়েছেন ‘আমরা-আমরাই’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে