,

১৬ বছরেই হৃদয় ভেঙেছিল সালমানের

news-image

 
বিনোদন ডেস্ক : বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। ব্যক্তি জীবনে প্রেমের গুঞ্জনে অনেকজনের সঙ্গেই তার নাম জড়িয়েছে। কিন্তু কোনোটিই শেষ পরিণতি পায়নি।

নিজের প্রেম নিয়ে খুব একটা কথা বলেন না সালমান। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের প্রেম নিয়ে স্মৃতিচারণ করেন এই অভিনেতা। সেখানে তিনি জানান, মাত্র ১৬ বছর বয়সে হৃদয় ভেঙেছিল তার।

সালমান বলেন, ‘যখন আমার বয়স ১৬ বছর তখন একটি মেয়েকে পছন্দ করতাম। কিন্তু কখনো তাকে বলার সাহস করতে পারিনি। আমার ভয় হতো- সে যদি না বলে। ওই মেয়েটি আমার দুই বন্ধুর সঙ্গে ডেট করেছে এবং কোনোটিই টেকেনি। সে আমার বন্ধু ছিল কিন্তু রোমান্টিক্যালি আমাকে পছন্দ করত না। যখন অন্যরা তার সঙ্গে ডেট করত আমার হৃদয় ভেঙে যেত। কিন্তু সে কখনই আমার মনের কথা বুঝতে পারেনি। সে হয়তো খেয়াল করেছে আমি তাকে পছন্দ করতাম কিন্তু আমার সঙ্গে সম্পর্কে জড়াত না। আমি খুবই নাখোশ হতাম।’

নাম প্রকাশ না করে সালমান জানান, মেয়েটি দেখতে খুব বেশি সুন্দর ছিল না কিন্তু তার মধ্যে সুন্দর কিছু একটা ছিল। তার একটি কুকুর ছিল সেটিকে সে নিয়ন্ত্রণ করতে পারত না। সেই কুকুরটি আমাকে একবার কামড় দিয়েছিল। আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে, হাত উঠাতে পারছিলাম না। কিন্তু সে আমাকেই গালিগালাজ করছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম, সম্পর্ক শেষ হয়ে গেছে।’

‘সে আমাকে পছন্দ করত না, তার কুকুরও আমাকে পছন্দ করত না; তার পরিবার তো অনেক দূরের কথা। আমি কিছু দিন দুঃখে ছিলাম। মনে হচ্ছিল- আমার জীবন শেষ হয়ে গেছে। আজ আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়। আমি তার নাম পর্যন্ত নিই না। এটা নিশ্চিত, সে সুখে আছে। ৩৫ বছর হলো তাকে দেখি না।’ বলেন সালমান।

তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কে ব্যর্থ হওয়া মজার একটি ব্যাপার। যখন আপনার বয়স ১৬/১৭ তখন ব্যাথা অনুভব করবেন। যদি প্রেম না হয় ঠিক আছে, আপনি সময় নিন। তার পেছনে ছুটে চলার প্রয়োজন নেই। ভালো একজন আসবেই। ব্রেকআপের দুঃখে নুইয়ে পড়বেন না। বিদ্বেষ ও উন্মাদনা সবই এক সময় ঠিক হয়ে যায়। আসলে সবাই সুখে থাকতে চায়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে