,

নতুন রূপে আর্বিভূত রোনালদো

news-image

 

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হয়ে গোলের সেঞ্চুরি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর টুর্নামেন্ট শেষ করলেন ১০৫ গোল করে। যার ফলে এবারের সর্বোচ্চ গোলদাতা ও তার চিরপ্রতিদ্বন্দ্বী লিও মেসিকেও ছাপিয়ে গেলেন সিআর সেভেন।

মেসি এবার চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল করেছিলেন। রোনালদো করলেন ১২টি গোল। তার সৌজন্যেই রিয়াল মাদ্রিদ ফাইনালে ৪-১ হারাল জুভেন্টাসকে।
জয়ের পরও চমক অব্যাহত পর্তুগিজ এই মহাতারকার। রিয়ালকে এক ডজন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর নতুন রূপে আর্বিভূত হলেন এই ফুটবল তারকা।

শনিবারের ফাইনালের পর চুলের স্টাইল বদলে ফেলেন তিনি। মাথা প্রায় কামিয়ে ফেলেছেন তিনি।

ফাইনালের আগে রিয়ালে তার আরো দুই সতীর্থ কাসেমিরো ও কেলর নাভাস এ’রকম ভাবে চুল কেটেছিলেন। তবে রোনালদোর স্টাইল তাদের থেকে একটু হলেও আলাদা। তিনি বোঝালেন শুধু মাঠেই নয় মাঠের বাইরেও তিনিই স্টাইল আইকন। -সংবাদমাধ্যম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের