,

ব্যাটিংয়ে বাংলাদেশ; মোসাদ্দেকের পরিবর্তে মেহেদী

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির আশংকা মাথায় নিয়ে অজিদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিল বাংলাদেশ। ওভালে আজ বিকেল থেকেই বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হলে ডারওয়ার্থ লুইসের কোপে পড়তে হতে পারে। কিংবা ম্যাচ পরিত্যক্তও হতে পারে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে তিন শতাধিক রান করেও স্বাগতিক ইংল্যন্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য তো বাঁচা-মরার ম্যাচ। আজকের ম্যাচে হারলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। অজিদের বিপক্ষে বাংলাদেশের জয়ের রেকর্ড মোটেও ভালো নয়। ১৯ বারের দেখায় মাত্র ১টি জয় পেয়েছে টাইগাররা। তবে এই একটি জয় থেকেই আত্মবিশ্বাসের ফুয়েল বাড়িয়ে নেয়ার রসদ কিন্তু আছে। কারণ একমাত্র জয়ের স্বাদ এই ইংল্যান্ডের মাটিতে পেয়েছিল বাংলাদেশ।

২০০৫ সালে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘লিটল মাস্টার’ মোহাম্মদ আশরাফুলের ১০০ রানের অভূতপূর্ব ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পায় টাইগাররা। সেই দলের একমাত্র সদস্য হিসেবে বর্তমান দলে আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের