,

প্রিয়াঙ্কার ‘ব্যাটগার্ল’ স্বপ্ন

news-image

বিনোদন ডেস্ক : ‘কোয়ান্টিকো’ দিয়ে মার্কিন সাম্রাজ্যে জায়গা করে নিলেও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বেওয়াচ’ আকাঙ্ক্ষিত সাফল্য পায়নি। কিন্তু তারপরেও দমে যাননি এই বলিউড নায়িকা। এবার তার নজর সুপার হিরোইন চরিত্রের প্রতি। প্রিয়াঙ্কা জানালেন, ‘ব্যাটগার্ল’ হতে চান তিনি।

এই বছরের শুরুতে জস উইডন নতুন ‘ব্যাটগার্ল’ নির্মাণের ঘোষণা দেন। এই ছবির সুপার হিরোইনের খোঁজ এখনও চলছে। আর এই জায়গায় নিজের নাম প্রস্তাব করার কথা ভাবছেন ৩৪ বছর বয়সী প্রিয়াঙ্কা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ‘‘ব্যাটগার্ল’ চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল বহুদিন ধরেই। সেই স্বপ্ন পূরণ করতে চাই। এখন আমি আমেরিকায় আছি। আর তাই সুপার হিরোর চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে আছি।’

তিনি আরও বলেন, ‘যখন আমি হলিউড সিনেমায় অভিনয় করার কথা ভাবি, তখন আমার মনে ভেসে ওঠে সুপারহিরো চরিত্রগুলো। আর তাই অবশ্যই একটি সুপারহিরো সিনেমায় অভিনয় করতে আগ্রহী। পরাবাস্তব শক্তির অভিজ্ঞতা নিতে চাই আমি। সেই ক্ষেত্রে ‘ব্যাটগার্ল’ হতে পারে সেই সিনেমা।’

সূত্রের খবর, বেশ কয়েকজন হলিউড তারকাই নাকি চরিত্রটি পাওয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু এই বলিউড সুন্দরী সবাইকে মাত দিয়ে এই চরিত্রে জায়গা করে নিতে পারবেন কিনা, সে জন্য অপেক্ষা করতে হবে প্রিয়াঙ্কা ভক্তদের।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের