,

বিশ্বের দ্রুতগামী লিফট!

news-image

অনলাইন ডেস্ক : বহুতল ভবনে ওঠার সহজ উপায় লিফট। কিন্তু এর গতি নিয়ে অনেকেরই নানা অভিযোগ থাকে। কেউ কেউ চান দ্রুততম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত তলায় পৌঁছাতে। তাঁদের কথা ভেবেই এবার সবচেয়ে দ্রুতগামী লিফট নিয়ে এল জাপানের হিটাচি কোম্পানি। চীনের একটি বাণিজ্যিক বহুতল ভবনে এই লিফটটি বসানো হবে।

এ ব্যাপারে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, চীনের গুয়াংঝু সিটিএফ ফিন্যান্স সেন্টারে লিফটটি বসানো হবে। এই লিফট মিনিটে ১ হাজার ২৬০ মিটার গতিতে ওপরে উঠতে বা নামতে পারে। এটি নতুন বিশ্বরেকর্ড। গত বছরের মে মাসে এই লিফটটি মিনিটে ১ হাজার ২০০ মিটারের গতি পেরিয়েছিল বলেও জানানো হয়। তখন এর পরীক্ষামূলক ব্যবহার চলছিল।

এই লিফটে আরো অনেক সুবিধা আছে। বিশেষ করে এর নিরাপত্তাসংক্রান্ত সুবিধা। অতিরিক্ত তাপ সহ্য করতে পারে এটি। এছাড়া উচ্চগতিতে ওঠা-নামার সময় লিফটের ভেতর বাতাসের চাপ সহ্যক্ষমতার মধ্যে রাখার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের