,

‘মুক্তির একমাত্র পথ হলো বর্তমান সরকারকে হঠাতে হবে’

news-image

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে আজ আমরা একটি বৈরি পরিবেশের মধ্যে বাস করছি। আজ আমাদের দেশে রাজনৈতিক কোনো পরিবেশ নেই, অর্থনৈতিক পরিবেশ নেই। এ দেশে এখন আমাদের বাঁচার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো বর্তমান সরকারকে হঠাতে হবে। সরকার নিজেদের স্বার্থে সুপরিকল্পিতভাবে এমন কিছু প্রকল্প গ্রহণ করেছে যেগুলো পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। এ প্রকল্পগুলোর মধ্যে ব্যক্তিগত স্বার্থ আছে। দুর্নীতি আছে। আছে ক্ষমতায় টিকে থাকার ব্যাপার।’

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিসটিটিউশন মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বিশ্ব পরিবেশ দিবস ও বাংলাদেশে পরিবেশ ভাবনা বিষয়ক সেমিনারের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, যে সরকার দেশের পরিবেশ ধ্বংস করে, দেশের রাজনীতিকে ধ্বংস করে। সেই সরকারকে হঠানো ছাড়া কোনো পথ নেই।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে আন্দোলন করে আসছি। জনগণকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনের মাধ্যমেই এর প্রতিরোধ গড়ে তুলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনবো।

দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এ সেমিনারে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, মো. আবুল বাসার ও দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা