,

নাঈম-সাদমানের জামিন নামঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নাঈম আশরাফ ও সাদমান সাকিফের জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হক জামিন নাকচ করে দেন।

নাঈম আশরাফ ও সাদমান সাকিফের পক্ষে জামিনের আবেদন করেন খায়রুল ইসলাম (লিটন) ও আব্দুর রহমান হাওলাদার। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দেয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই তরুণী। গত ৬ মে বনানী থানায় ওই তরুণীরা একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ। সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এদের মধ্যে চারজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের