,

ব্যাংকে টাকা রাখলে কেটে না রাখার দাবি

news-image

প্রস্তাবিত বাজেট অনুযায়ী ব্যাংকে ১ লাখ টাকা রাখলে বছর শেষে  ৮০০ টাকা কেটে রাখার যে প্রস্তার রাখা হয়েছে তার বিরোধিতা করেছেন সরকারি দলের এমপি হুইপ শহিদুজ্জামান সরকার। তিনি আবগারি শুল্ক আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে অনুরোধ জানান।

সোমবার জাতীয় সংসদে চলতি অর্থবছরের (২০১৬-২০১৭) সর্ম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এ সময় হুইপ বলেন, একই সঙ্গে সোলার প্যানেলের উপর শুল্ক প্রত্যাহারের দাবিও জানাই।

তিনি বলেন, আবগরি শুল্ক নিয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। মানুষ কষ্ট করে ব্যাংকে টাকা জমা রাখার পর সেই টাকা কেটে নিয়ে যাবে সরকার এ নিয়ে মানুষ আতংকিত। আবগরি শুল্ক প্রত্যাহারের কথা বলছি না। আবগরি শুল্ক যেন আগের অবস্থায় থাকে। বিশেষ করে গ্রামের মানুষ অনেক কষ্ট করে টাকা জমা রাখে। আগে এ শুল্ক ২০ হাজার টাকায় ৫০০ টাকা ছিল। তাই আবগারি শুল্ক যেন আগের মতই থাকে এ আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের