,

সন্তান দত্তক নেবেন দিয়া

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ব্যক্তিগত জীবনে সাহিল সংঘর সঙ্গে সংসার করছেন তিনি। ২০১৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনের ৩ বছর পেরিয়ে গেলেও এখনো মাতৃত্বের স্বাদ নেননি এই অভিনেত্রী।

তবে এবার তিনি সন্তান দত্তক নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন দিয়া মির্জা।

এ প্রসঙ্গে দিয়া মির্জা বলেন, ‘সন্তান জন্মদান মানুষের খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু পৃথিবীতে মানুষের বসবাসের ঘনত্ব দেখুন এবং একবার প্রশ্ন করুন- এখনো আমাদের সন্তান জন্ম দেয়ার প্রয়োজন আছে কিনা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তবে আমরা সন্তান দত্তক নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই।’

বর্তমানে ‘দত্ত’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দিয়া মির্জা। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে মান্ন্যতা দত্তর চরিত্রটি রূপায়ন করছেন দিয়া। সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের