,

যেসব আউটফিটে হাসির পাত্র হয়েছেন বলিউড তারকারা

news-image

দীপিকা পাডুকোন বলেছিলেন, ‘আমার প্রিয় ভক্তরা, আমি তো অন্য কারো জন্য ড্রেস আপ করি না, আমি আমার পছন্দ মতো পোশাক পরি। সুতরাং আমি এটাতে যতক্ষণ আনন্দ পাচ্ছি, ততক্ষণ অন্য কোনো কিছুই ব্যাপার না।’ সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে এমনই জবাব দেন দীপিকা। নতুনত্ব আনতে তারকারা সম্প্রতি এমন এমন সব কাজ করছেন যার জন্য অনেকে যেমন এর প্রশংসা করছেন, তেমনি অনেকে সমালোচনা এবং ঠাট্টা-উপহাসও করছেন। চলুন দেখে নেওয়া যাক বলিউড অভিনেত্রীদের এমন কিছু আউটফিট যার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় উপহাসের শিকার হয়েছেন।

বার্লিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রিয়াঙ্কা চোপড়ার সাক্ষাতের একটি ছবি। এতে পা দু’টো বের করে ছবি তোলায় সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা ও উপহাসের শিকার হন তিনি। ছবি: সংগৃহীত

মেট গালা ২০১৭ তে প্রিয়াঙ্কা চোপড়া। এখানে রাফ লরেন ট্রেঞ্চ কোট পরে বেশ উপহাসের পাত্রে পরিণত হন তিনি। ছবি: সংগৃহীত

চলতি বছর ‘চান্দন’ ব্র্যান্ডের প্রচারণায় সোনম কাপুর পরেছিলেন একজন রাশিয়ান ডিজাইনারের ডিজাইন করা রাফেলড জাম্পস্যুট। এতে তিনি হয়তো একটু বেশিই শরীর প্রদর্শন করে ফেলেছিলেন। ছবি: সংগৃহীত

অস্কারে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম আগমন বেশ সফল হয়েছিল। তবে দ্বিতীয়বার তিনি অতোটা সফল হননি। ছবি: সংগৃহীত

ট্রেঞ্চ কোটের নিচে প্রিন্টের পায়জামা পরে এয়ারপোর্টে গিয়েছিলেন দীপিকা পাডুকোন। এতে অনেকে মজা করে লিখেছেন যে, তিনি রণবীরের পোশাক পরেছেন। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসব ২০১৫ তে এলি সাব কুটুয়ার ড্রেসে সোনাম কাপুর। এমন পোশাক পরায় অনেকে লিখেছেন, দেখতে অনেকটা পাখি, চুল, এমনকি অনিল কাপুরের মতো লাগছে।

এমন পোশাকে দীপিকা পাডুকোনকে দেখে অনেকে মন্তব্য করেন, তাকে তার স্টাইলিস্টকে বরখাস্ত করা উচিৎ। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসব ২০১৭ তে ঐশ্বরিয়া রাই বচ্চন পরেছিলেন মাইকেল সিনকোর নীল সূচিকর্মের একটি পোশাক। এমন পোশাকে তাকে দেখে অনেকে লেখেন, তাকে দেখতে ছাতা, ঝরণা, এমনকি রোলার কোস্টারের মতো লাগছে। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় রণবীর সিং এই নিয়ে অনেকবার ফ্যাশন বিপর্যয়ের শিকার হয়েছেন। অনেকে তার পোশাক নিয়ে বলেছেন, এটা দেখতে কনডম, মশারি, পর্দার মতো, এমনকি দীপিকা পাডুকোনের পোশাক। ছবি: সংগৃহীত

ইএমএ ইন্টারন্যাশনাল রেড কার্পেটে দীপিকা পাডুকোনের সবচেয়ে সমালোচিত পোশাক। ছবি: সংগৃহীত

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে