,

সাভারে জমি দখল নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

news-image

সাভার প্রতিনিধি : সাভারে জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে সিএম বাদশাহ ফয়সাল (৩৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে।

রবিবার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় ৪০ শতাংশ জমি দখল করতে গিয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত সিএম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুর এলাকার সৈয়দুজ্জামানের ছেলে। সে সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে যুবলীগ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জমি নিয়ে শাহজাহানের গ্রুপের সঙ্গে তার গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে শাহজাহানের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানায়।

এদিকে আওয়ামী লীগের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে যুবলীগ নেতা সে আমার সাথে সব সময় কাজ করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে