,

আইসিটি খাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার : পলক

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সম্প্রতি বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বরাদ্দ দ্বিগুণ করেছে বর্তমান সরকার। এর ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে।

রবিবার দুপুরে নাটোর পৌরসভায় শেখ রাসেল ডিজিটাল সেন্টার, পৌরসভার ডিজিটাল ল্যাব, ব্যাংক এশিয়ার শাখা এবং ডিজিটাল পদ্ধতি বিদ্যুৎ বিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে ২০১৭-১৮ অর্থ বছরে তথ্য প্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেয়া হয়েছে ৩ হাজার ৯৭৪ কোটি টাকা। এই অর্থ মোট বাজেটের ২.৯১ শতাংশ। ২০১৬-১৭ অর্থ বছরে এ খাতে একক বরাদ্দ দেয়া হয়েছিল ১ হাজার ৮৩৫ কোটি টাকা। যা গত বছরে আইসিটি খাতে বরাদ্দের চেয়ে প্রায় দ্বিগুণ।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ই-গর্ভনেন্স এর মাধ্যমে প্রতিটি অফিসের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছাতে চায়। এতে সাধারণ জনগণের সময় ও দুর্ভোগ দুই-ই লাঘব করা সম্ভব হবে। একই সাথে দেশের সাড়ে ৪ কোটি ২৭ লাখ শিক্ষার্থীকে আইটি শিক্ষায় শিক্ষিত করে বিশ্বের সাথে তাল মেলাতেও কাজ করছে সরকার।

এসময় নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রমজান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী শহরের কান্দিভিটা এলাকায় পুরতান জেল খানায় স্থাপিত শেখ কামাল আইটি পার্কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে