,

দেবের ককপিটে রোজা

news-image

 

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা দেব। তার পরবর্তী সিনেমা ‘ককপিট’। ইতিমধ্যে এ সিনেমায় যুক্ত হয়েছেন কোয়েল মল্লিক ও রুক্মনি মৈত্র। এবার দেবের ককপিটে যোগ দিলেন রোজা পারমিতা দে। সিনেমাটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

কলকাতার মডেলিং জগতে বেশ পরিচিত মুখ রোজা। এর আগে রাজ চক্রবর্তীর ‘কাঠমান্ডু’ সিনেমায় দেখা গেছে এই মডেলকে। এতে তিনি রুদ্রনীলের বিপরীতে এক পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পান। তবে ‘ককপিট’ সিনেমায় রোজার চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি।

বাস্তব জীবনের এক বিমান দুর্ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘ককপিট’ সিনেমাটি। এ সিনেমার পুরো শুটিং একটি বিমানের ভেতর ও বিমানবন্দরের মধ্যেই হবে। বিমান দুর্ঘটনার হাত থেকে কিভাবে যাত্রীদের উদ্ধার করেন দেব তা নিয়ে এগিয়ে গেছে সিনেমাটির কাহিনি।

অভিনেত্রী সরকার অপুর ছোট বোনের মেয়ে রোজা পারমিতা । তার বেড়ে উঠা ও পড়াশোনা কলকাতায়। রোজা পারমিতার বয়স যখন ১০/১১ তখন তিনি নরেশ ভূঁইয়ার নির্দেশনায় বাংলাদেশের একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর ২০১৪ সালে ‘দ্য মিরর গেইম’ নামের একটি নাটকে অভিনয় করেন তিনি। নাটকটি পরিচালনা করেন গৌতম কৈরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা