সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে টর্নেডোতে শতাধিক ঘর বিধ্বস্ত, আহত ১০

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে টর্নেডোর আঘাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফকির পাড়া, সুনার পাড়া, বটতলা ও বাধা পাড়াসহ আশপাশের গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০জন। এদিকে টর্নেডোর আঘাতে ৩৩ কেভি বৈদ্যুতিক খুঁটিসহ জেলার বিভিন্ন স্থানে খুঁটি ভেঙ্গে পড়ায় জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সূত্রে জানা গেছে, শনিবার রাতে টর্নেডো আঘাত হানে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এক মিনিটের কম সময় ধরে চলা এই টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি, উপড়ে পড়ে গাছপালা। ঘর ও গাছচাপা পড়ে আহত হয় মানুষসহ গবাদি পশু। গুরুতর আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার পর অনেক কিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ উপজেলা প্রশাসন।

পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ হায়দার আলী জানান, ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা