,

সন্তানকে নিয়ে নিরবের ঘরে ফেরার অনুভূতি

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন অভিনেতা নিরব। গত ২৩ মে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিরবের স্ত্রী তাশফিয়া ঋদ্ধির কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তান।

মেয়ের নাম রাখা হয়েছে সুহাইমা হোসেন যুওয়াইনাহ্। মেয়ের জন্মের পর বাবার হওয়ার অনুভূতি নিয়ে ইত্তেফাক অনলাইনকে নিরব বলেন, ‘আমি আর ঋদ্ধি পরির মতো এক মেয়ে সন্তানের মা-বাবা হয়েছি। প্রার্থনা করেছিলাম আমাদের যেন মেয়ে সন্তান হয়। এ জন্য আমাদের আরও বেশি খুশি লাগছে।’

তবে বাবা হওয়ার আনন্দ যেন নিরবের হৃদয়জুড়ে, সমস্ত মনে নতুন জায়গা করে নিয়েছে ছোট্ট সুহাইমা। সন্তানের প্রতি কতটাই আকুল নিরবের হৃদয়, তা আরো একবার প্রকাশ পেল মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে ঘরে ফেরার সময়। গাড়িতে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন নিরব। একটি ছবিও ফেসবুকে শেয়ার করেছেন।

নিরব বলেন, প্রথম যেদিন রাস্তায় নিজে ড্রাইভ করতে শুরু করেছিলাম, সে কি ভয়! আজও মনে হচ্ছিল প্রথম ভ্রাইভ করছি কারন আজই প্রথম যুওয়াইনাহ(কন্যা) আমার গাড়ীতে উঠেছে। সেকি অনুভূতি…..’

উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে নিরব-ঋদ্ধির পরিচয়। ২১ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা করেন তারা। ধীরে ধীরে তাদের যোগাযোগ প্রেমে রূপ নেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের