,

বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত ব্যাটিংয়ে নেমে ৯.৫ ওভার ব্যাট করার পর নামে বৃষ্টি।

বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বার্মিংহামের এজবাস্টনে। গত ২ জুন এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

উভয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। আজ চলছে টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা। গত ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জ্যাসপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের