,

ইংল্যান্ডে নতুন লজ্জার শিকার হলেন বাংলাদেশি ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে তিনশোর বেশি রান স্কোরবোর্ডে তুলে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে বাংলাদেশকে। হারলেও ক্রিকেট বিশ্বের কাছে সমীহ আদায় করে নিয়েছে তারা। তবে প্রথম ম্যাচে হারের জ্বালা জুড়োতে না জুড়োতেই এবার নতুন ভাবে লজ্জার শিকার হলেন বাংলাদেশি ক্রিকেটাররা।

রমজান মাসেই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা শুরু হয়েছে। ব্রিটেনেও ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। গ্রেট ব্রিটেনে এমনই এক ইফতার পার্টিতে নিমন্ত্রিত ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। সেজন্য শনিবারেই একটি ইফতার পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে সেই পার্টিতে হাজির ছিলেন সফররত বাংলাদেশি ক্রিকেট কর্তাব্যক্তিরাও। তবে সেখানেই লজ্জার সামনে পড়তে হল বাংলাদেশকে।

কী হয়েছিল? বাংলাদেশি ক্রিকেট দলের অভিযোগ, সেখানে নিরাপত্তা কর্মীরা তাঁদের হেনস্থা করেন। নিরাপত্তারক্ষীরা বাংলাদেশি ক্রিকেটারদের চিনতে না পেরে হেনস্থা করেন। বাংলাদেশি এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, বাংলাদেশি ক্রিকেট বোর্ডের প্রধান নিজামুদ্দিন চৌধুরী গোটা ঘটনা মানসিকভাবে দুঃখ পেয়েছেন। সংশ্লিষ্ট ঘটনায় তিনি এতটাই রেগে যান যে পার্টির মাঝপথেই তিনি হোটেলে ফিরে আসেন। তাঁকে অনুসরণ করেন ক্রিকেটাররাও।

যেহেতু অনেক ক্রিকেটরাই রোজা রেখেছিলেন, তাই তাঁদের রাস্তার ধারের খাবারের দোকান থেকে উদরপূর্তি করতে হয়। সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট পার্টির আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউনাইটেড কিংডম। তাঁরাই সেই পার্টির জন্য দশ ডলারের বিনিময়ে জনসাধারণের কাছে টিকিট বিক্রি করেছিল। এতেই ঘটে বিপত্তি। নিরাপত্তার নামে শুরু হয় কড়াকড়ি। তার জেরেই সমস্যায় পড়তে হয় বাংলাদেশি ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা