,

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে বাড়ি ফিরছেন রাঙ্গামাটির ক্ষতিগ্রস্তরা

news-image

স্পোর্টস ডেস্ক : রাঙ্গামাটির লংগদুতে ৩টি পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় যারা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন তারা আবার বাড়িতে ফিরতে শুরু করেছেন।এ অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ জুন) সকাল খেকে তারা বিভিন্ন জায়গা থেকে ফিরে এসেছে। ফিরে আসা লোকজনের জন্য ২টি আশ্রয় কেন্দ্র খােলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে আসার পর তাদেরকে খাদ্য সহ অন্যান্য সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনা বাহিনী।

এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লংগদুর পাহাড়িদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

এ ঘটনা সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে । পুলিশের মামলায় দায়ের করার পর ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করায় গ্রেফতার আতংকে লংগদু উপজেলা এখন প্রায় পুরুষ শুন্য হয়ে পড়ে। পার্বত্য শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার দুপুরে লংগদুতে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে