,

মওদুদকে বাড়িটি ছাড়তেই হবে : অ্যাটর্নি জেনারেল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দখলে থাকা গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িটি ছাড়তেই হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে, রবিবার সকালে বাড়িটি নিয়ে মওদুদ আহমদের রায় পুর্নবিবেচনার আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

রায়ের পর সরকার পক্ষ বলছে বাড়িটি ছাড়তে হবে। তবে ব্যারিস্টার মওদুদ আহমদ বলছেন, তিনি বাড়িটি ছাড়বেন না।

রায়ের পর আদালত প্রাঙ্গনেই বিএনপির এই নেতা বলেন, আদালত কোথাও বলেননি বাড়িটি সরকারের। আর সরকারের পক্ষ থেকেও কোনও শর্ত দেওয়া হয়নি, ফলে বাড়িটি ছাড়ার প্রশ্ন ওঠে না। তিনি বলেন, বিষয়টি নিয়ে তার বোঝাপড়া হবে এর মালিক অস্ট্রিয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের সঙ্গে। সরকারের সঙ্গে নয়।

এদিকে রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মওদুদ আহমদকে অবশ্যই বাড়িটি ছাড়তে হবে। একই সঙ্গে সর্বোচ্চ আদালতের রায়ের পর মওদুদ আহমদ বাড়ি না ছাড়ার ঘোষণা দেওয়ায় বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘তার মতো রাজনৈতিক নেতার এমন কথা বলা রীতিমতো ধৃষ্ঠতা। ’

মাহবুবে আলম আরও বলেন, বাড়িটি কারো অবৈধ দখলে থাকলে তা অবশ্যই সরকার দেখবে ও দখলমুক্ত করবে।

মামলার অভিযোগে বলা হয়, গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার থাকছেন, তার প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এই বাড়ির মালিকানা এহসান পান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্র এহসানের স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামে নিবন্ধন করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ওই বছরই মওদুদ ওই বাড়ির দখল নেন। এরপর ১৯৭৩ সালের ২ অগাস্ট তারিখে তিনি ইনজে মারিয়া প্লাজের নামে একটি ‘ভুয়া’ আমমোক্তারনামা তৈরি করান এবং নিজেকে তার ভাড়াটিয়া হিসেবে দেখিয়ে ওই বাড়িতে বসবাস করতে থাকেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা