,

র‍্যাঙ্কিংয়ে ফের ষষ্ঠ স্থানে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের নিজেদের সেরা অবস্থানে এসেছিল টাইগাররা। সেই ম্যাচে জয়ের মাধ্যমে প্রথমবারের মত ছয়ে এসেছিল বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ।

এই হারের ফলে মাত্র এক সপ্তাহ পরই ওয়ানডে র‍্যাংকিংয়ে ফের সপ্তম স্থানে চলে যায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে গতকার শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়াতে ফের আগের অবস্থানে ফিরে এসেছে টাইগাররা।

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ওভালে গত বৃহস্পতিবার ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশের এই হারের ফলে শ্রীলঙ্কা আবার ছয়ে উঠে যায়। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯২, শ্রীলঙ্কার ৯৩। শনিবার চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। যার ফলে আবার ছয়ে উঠে যায় মাশরাফির দল।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে লন্ডনের দি ওভালে প্রথমে ব্যাট করতে নেমে ৩০৫ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু তারপরও বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত আট উইকেটে হেরে যায় তামিম-মুশফিকরা। আর এই হারেই এক ধাপে নিচে নেমে যায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা