,

সেরা নায়কের পুরস্কার নিতে কলক‍াতায় যাচ্ছেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতায় অনুষ্ঠিত ১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ডে বর্ষসেরা নায়কের পুরস্কার গ্রহণ করতে আজ পশ্চিমবঙ্গে উড়াল দিচ্ছেন শাকিব খান। আগামীকাল সেখানে দেয়া হবে পুরস্কার। একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়া হবে বাংলাদেশের নায়করাজ রাজ্জাককে। এছাড়াও সঙ্গীতে বাংলাদেশ থেকে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কণা এবং চলচ্চিত্রে নুসরাত ফারিয়াকেও সম্মানিত করা হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি কলকাতা থেকে রঞ্জিত মল্লিককে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

এ পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘যে কোনো প্রাপ্তিই আনন্দের। বিশেষ করে বিদেশিরা যখন বাংলাদেশের কাউকে সম্মানিত করেন এটা আরও বেশি আনন্দের। কারণ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যে আমাদের শিল্পীসত্তা প্রতিষ্ঠিত হচ্ছে এটা তারই উদাহরণ। এ পুরস্কার আমি বাংলাদেশ টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার দর্শক-ভক্ত ও সর্বোপরি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। আশা করছি, দেশের জন্য আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসতে পারব।’

এদিকে আসছে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি ছবি। বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ও যৌথ প্রযোজনায় নির্মিত জয়দ্বীপ মুখার্জির ‘নবাব’। এর মধ্যে সম্প্রতি প্রকাশ হয়েছে নবাব ছবিতে শাকিব-শুভশ্রীর একটি গান। এ গানেই মাত করেছেন দর্শকদের। নতুন লুকের শাকিব খানের প্রসংশায় মেতে উঠেছেন দর্শকরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা