,

পাহাড়িদের ঘরে আগুনে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘড়বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না

আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

নূরুল ইসলাম নয়ন নামে যুবলীগের এক কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরের চারটি গ্রামের অন্তত ২০০ ঘরবাড়িতে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা এ ঘটনার জন্য বাঙালিদের দায়ী করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন উপজেলা সদর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারাও জারি করে।

আসাদুজ্জামান খান বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা