,

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: এবার খুশি কবিরের নামে মামলা

news-image

নিউজ ডেস্ক : গণজাগরণ মঞ্চের মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করে স্লোগান দেওয়ার অভিযোগে মানবাধিকার কর্মী খুশি কবিরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করা হয়েছে।

রাজধানীর চকবাজার থানা এলাকার সমাজসেবক হাজি বাদল বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন।

এই ঘটনায় ঢাকা এবং গাজীপুরে এখন পর্যন্ত দুটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৪ জুন) সকাল ১১ টায় মামলাটি দায়ের করা হয়। বাদীর আইনজীবী আবদুল্লাহ মনসুর রিপন জানান, বিচারক এই মামলার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলা আমলে নেওয়ার ক্ষেত্রে আদেশ দেবেন।

এজাহারে বাদী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজের মা হিসেবে শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।’

প্রসঙ্গত, ২৮ মে সন্ধ্যায় ভাস্কর্য সরানোর প্রতিবাদে ইমরান এইচ-এর নেতৃত্বে বের হওয়া গণজাগরণ মঞ্চের একটি মিছিল থেকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা