,

মোহাম্মদ আলী ক্যারিয়ারে কত ঘুষি খেয়েছিলেন, জানেন কি?

news-image

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে নিয়ে বায়োগ্রাফি লিখছেন জোনাথান ইগ। তিনি এই বইতে একটি প্রশ্নের উত্তর খুঁজছিলেন। তাহলো, গোটা ক্যারিয়ারে পারকিনসন্সে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত মোহাম্মদ আলী কতগুলো ঘুষি খেয়েছেন? বড়ই কঠিন এক প্রশ্ন।

তবে বইতে উত্তর থাকবে। এটি প্রকাশের আগ পর্যন্ত অবশ্য জানতে পারছেন না পাঠকরা। যদিও একবার আলী নিজেই হিসাবটা কষেছিলন। তার হিসাবে বলা হয়, ২৯ হাজার ঘুষি খেয়েছিলেন ক্যারিয়ারে! এখানেও হিসাবে ঝামেলা রয়েছে। এর মধ্যে সম্ভবত মাথায় লাগা ঘুষির কোনো হিসাবে দেওয়া হয়নি। গোটা হিসাবটা মানুষকে হতভম্ব করে দেবে বলে মন্তব্য করেন ইগ।

ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক কর্মী এবং লেখক ইগ তার জীবনের চার বছর ব্যয় করেছেন এই বইয়ের পেছনে। তিনি এমন এক মানুষকে নিয়েই বই লিখছেন যিনি কিনা এই গ্রহের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদদের একজন।

কাজেই এটা হতে পারে সবচেয়ে বড় এবং সেরা এক বায়োগ্রাফি। ইগ জানান বলেন, সর্বকালের সেরা এক ক্রীড়াবিদের শ্রেষ্ঠ বায়োগ্রাফিটা লিখতে চাই আমি। বায়োগ্রাফি লেখার জন্য আলীর মতো এত আকর্ষণীয় ব্যক্তিত্ব আর হতে পারে না।

জীবন কতগুলো ঘুষি খেয়েছিলেন তার সংখ্যা ইতিহাসে লেখা হবে। কম্পুবক্স পরিসংখ্যান, ভিডিও ও রেকর্ড নিয়ে গবেষণা করেছেন ইগ। এগুলো থেকেই হয়তো এক এক করে গুনে ঘুষির সংখ্যা গুনবেন। এখানে আলী কীভাবে পারকিনসন্সে আক্রান্ত হলেন এবং তার জীবনে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত বক্তব্য থাকবে। থাকবে বিজ্ঞানীদের মতামত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের