,

লংগদুতে ৪০০ জনকে আসামি করে মামলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতার মৃত্যুর জেরে পাহাড়িদের বাড়ি-ঘরে হামলা ও আগুনের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ ৩-৪ শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার রাঙামাটির লংগদু থানার ওসি মমিনুল হক এ তথ্য জানিয়েছেন। এদিকে ওই এলাকায় এখনো আতংক বিরাজ করছে। আইনশৃংখলা পরিস্থিতি শান্ত রাখতে ১৪৪ ধারা অব্যাহত রেখেছে প্রশাসন।

তবে এখন পরিস্থিতি শান্ত আছে উল্লেখ করে এই নির্দেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন রাঙামাটির ডিসি মানজারুল মান্নান।

শনিবার সকাল পর্যন্ত ওই ঘটনায় ৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চারমাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) নামক স্থানে নুরুল ইসলাম নয়ন নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন শুক্রবার তার লাশ নিয়ে এক মিছিল থেকে উত্তেজিত বাঙালিরা পাহাড়িদের বাড়ি-ঘরে হামলা করে ভাংচুর ও আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

এদিকে আতংকে বাড়ি-ঘর ছেড়ে যাওয়া পাহাড়িরা এখনো তাদের নিজ নিজ এলাকায় ফিরে আসেনি বলে জানা গেছে। অপরদিকে গ্রেফতার আতংকে এলাকা ছেড়েছে বাঙালিরাও। এতে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজুর মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারও তার সঙ্গে ছিলেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা কাম্য ছিল না। পার্বত্য চট্টগ্রামে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা হবে। এজন্য সবাইকে সচেতন ও ধৈর্যসহকারে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

লংগদু থানার ওসি মমিনুল হক জানান, হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ ৩-৪ শ’ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এছাড়া যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে। লংগদুর বিভিন্ন স্থানে সেনাবাহিনীও টহলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের