,

দুটি বিশেষ জাহাজে ‘ঠগস অব হিন্দুস্তান’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ঠগস অব হিন্দুস্তান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করছেন-অমিতাভ বচ্চন, আমির খান, ফাতিমা সানা শেখ এবং ক্যাটরিনা কাইফ প্রমুখ। আগামী ৫ জুন শুরু হচ্ছে সিনেমার শুটিং। তিউনিশিয়া ও লিবিয়ার কাছাকাছি দক্ষিণ ইউরোপের দ্বীপদেশ মালটায় শুরু হবে সিনেমাটির শুটিং।

এরই মধ্যে শুটিংয়ের জন্য তৈরি করা হয়েছে দুটি বিশেষ জাহাজ। বর্তমানে সেগুলো মালটার একটি ডকে রাখা হয়েছে। দুই মাস ধরে এ দুটি জাহাজ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সিনেমাটির চিত্রনাট্যকার ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য বলেন, ‘সিনেমার সেটটি খুবই সংরক্ষিত ওয়াটার জোন। দুটি জাহাজই আঠারো শতকের জাহাজগুলোর আদলে তৈরি করা হয়েছে, ওই সময় জাহাজে কামান ও অন্যান্য অস্ত্র বহন করা হতো। আন্তর্জাতিক মানের নির্মাণকর্মীরা কঠোর পরিশ্রম করে মালটায় জাহাজ দুটো তৈরি করেছেন। অ্যাকশন দৃশ্যসহ সিনেমার বেশির ভাগ অংশই জাহাজে শুটিং হবে।’

নানা কারণে শুরু থেকেই আলোচনায় ঠগস অব হিন্দুস্তান সিনেমাটি। এতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে হয়েছে জল্পনা-কল্পনা। নায়িকা চরিত্রে শ্রদ্ধা কাপুর, সারা আলী খানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ফাতিমা সানা শেখকে বেছে নেন নির্মাতারা। সিনেমায় ক্যাটরিনাকে নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের