,

৬০ পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ শেষ হচ্ছে এ মাসেই

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় ৬০ টি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের কাজ সম্পন্ন হবে। এলাকাভিত্তিক আইন-শৃংখলা রক্ষা ও দ্রুত সঠিক অপরাধ তদন্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এসব তদন্ত কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন) গাজী মোজাম্মেল হক বলেন, পুলিশের ৬০টি তদন্ত কেন্দ্র নির্মাণের কাজ জুন মাসের মধ্যেই শেষ হবে।

সরকার ২০০৯ সালের জুলাই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করে, যা এবছর জুন মাসে সম্পন্ন হবে ।

তিনি আরো বলেন, এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকায় দুই থেকে তিন তলাবিশিষ্ট ৬০টি ভবন নির্মাণ করা হচ্ছে, যেখানে স্থান সংকুলানের পর্যাপ্ত সুবিধা রয়েছে।
‘থানা থেকে প্রত্যেকটি তদন্ত কেন্দ্র এখন ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, দুই থেকে তিন জন সাব-ইন্সপেক্টরসহ কমপক্ষে ৩০ জন পুলিশ প্রত্যেকটি তদন্ত কেন্দ্রে পোস্টিং দেয়া হবে। এতে অপরাধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে যেতে সক্ষম হবে বলে অপরাধ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এআইজি বলেন, এসব তদন্ত কেন্দ্র নির্মাণের পর পুলিশের থাকার সমস্যার সমাধান ও তাদের অমানবিক জীবনের সমাপ্তি ঘটবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা